1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা শহর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণে এলাকাবাসীর মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা শহর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণে এলাকাবাসীর মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা শহর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণে এলাকাবাসীর মানববন্ধন

মো. সবুজ,ভোলা :
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পঠিত
Spread the love
মো. সবুজ,ভোলা :
মেঘনার ভয়াল গ্রাসে দিন দিন বিলীন হয়ে যাচ্ছে ভোলার মেঘনা নদীর তীরবর্ত্তী অঞ্চল শিবপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা। নদীগর্ভে বিলীন হয়ে গেছে স্থানীয়দের ঘরবাড়িসহ ফসলি জমি। এতে হুমকির মুখে পরেছে ভোলা শহর রক্ষা বাঁধ।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহর রক্ষায় টেকসই বাঁধ নির্মাণে একটি মানববন্ধন করেছেন উপজেলার শিবপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
মানববন্ধনে অংশ নেওয়া জিন্নাহ, আল-আমিন, জাফরসজ কয়েকজন জানান, আমরা দেখেছি দাদার ভিটেমাটি মেঘনায় নিয়ে গেছে, এখন বাবার ভিটেমাটিও যাওয়ার পালা। মেঘনার ছোবলে ইতিমধ্যে বিলীন হয়েছে গেছে তাদের আত্মীয় স্বজনের বাড়ি ঘর। হুমকির মুখে রয়েছে কয়েক হাজার মানুষের বসত ভিটা, মসজিদ, মাদ্রাসা,
কবরস্থান, সরকারি স্কুল, সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
তাই এলাকাবাসীর দাবী ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ও টেকসই বাঁধ নির্মাণ করে ভোলা শহর সহ সাধারন মানুষের ঘর রক্ষা করতে হবে।
৫০ বছর বয়সী আব্দুল্লাহ মিয়া জানান, মেঘনা নদীর তীর থেকে কয়েক গজ দুরেই তার বাসা। ঘরে বসেই স্রোতের তীব্রতা উপলব্ধি করতে পারেন তিনি। তাই আতংকে দিন কাটছে তার। কখন যেনো নিজের ভিটেমাটিটুকুও হারাতে হয় তাকে।
আবদুস সোবহান বলেন, আমাদের বাড়ি ঘর নদী ভাঙ্গনের মুখে, ভয়ে রাতে ঘুমাতে পাড়ি না, প্রতিনিয়ত ভাঙ্গনের আতংকে দিন রাত কাটাতে হয়। বর্ষাকাল এলে আমাদের ভয় আরো বেড়ে যায়। কখন যেনো পানি এসে আমাদের নিয়ে যায়।
আতংকে দিন কাটানো এসকল মানুষের মধ্যে অধিকাংশই দিন মুজুর,কৃষক ও জেলে। তাদের দাবি ভাঙ্গন এলাকায় একটি টেকসই বাঁধ নির্মাণ করে এখনই নদী ভাঙার হাত  তাদের রক্ষা করতে হবে। এ জন্যই স্থানীয় প্রশাসনসহ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন