1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-২ আসনে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-২ আসনে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ভোলা-২ আসনে ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিমের নির্বাচনী ইশতেহার ঘোষণা

এম এ অন্তর হাওলাদারঃ
  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পঠিত
Spread the love

এম এ অন্তর হাওলাদারঃ

ভোলা-২ বোরহানউদ্দিন–দৌলতখান আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হাফিজ ইব্রাহিম তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

৯ ফেব্রুয়ারী সোমবার বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে তিনি ভোলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেন। ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভোলা-বরিশাল সেতু নির্মাণসহ ভোলা থেকে ঢাকার সঙ্গে সারা বছর নিরবিচ্ছিন্ন, নিরাপদ ও স্থায়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা। উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি মেডিকেল কলেজ ও আধুনিক হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

নদী ভাঙন রোধে মেরিন ড্রাইভের আদলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, আবাসিক গ্যাস সংযোগ চালু এবং গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপনের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

ইশতেহারে আরও বলা হয়, মাদকাসক্তদের অভয়ারণ্য রোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং তাদের সুস্থ সমাজে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চিহ্নিত ভূমিদস্যু ও ডিক্রি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি চিকিৎসা ব্যবস্থা ২৪ ঘণ্টা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা, প্রতিটি মহল্লায় জোনভিত্তিক ফ্রি ইন্টারনেট সেবা চালু, সরকারি ও চরাঞ্চলের অবৈধ দখলমুক্ত জমি উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের প্রতিশ্রুতি দেওয়া হয়।
কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আধুনিক বিপণন কেন্দ্র নির্মাণ, শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন স্কুল-কলেজ ও কারিগরি প্রতিষ্ঠান স্থাপন এবং দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার ঘোষণা দেন তিনি।

বেকার যুবক ও অসহায় নারীদের কর্মসংস্থান, নাগরিক সেবা নিশ্চিতে প্রতিটি উপজেলায় কমপক্ষে দুটি ফ্রি নাগরিক হেল্প ডেস্ক স্থাপন, গর্ভবতী নারী ও সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা সেবায় স্বাস্থ্যকর্মী নিয়োগের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।

এছাড়া কৃষক, শ্রমিক, দিনমজুর ও চালকদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের বিদেশে যেতে স্বল্প সুদে ঋণ সুবিধা, সিন্ডিকেটমুক্ত বাজার ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা, যুবসমাজকে খেলাধুলামুখী করতে আধুনিক স্টেডিয়াম নির্মাণ এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়।

ইশতেহারে আরও বলা হয়, ভোলায় উৎপাদিত বিদ্যুৎ ভোলার মানুষের সর্বোচ্চ ব্যবহারের ব্যবস্থা করা হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে গণকবরস্থান ও শ্মশান নির্মাণ করা হবে। হাফিজ ইব্রাহিম বলেন, “এই নির্বাচনী ইশতেহারের পাশাপাশি আমাদের দলীয় ইশতেহার বাস্তবায়নেও আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো।”

জনসভায় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতানা, ভোলা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাফুজুর রহমান বাচ্চু,হাফিজ ইব্রাহীম পুত্র মারুফ ইব্রাহীম আকাশ,ক্বারী গোলাম মোস্তফা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন