1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-২ আসনে নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-২ আসনে নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা-২ আসনে নির্বাচনী গণসংযোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম

এম এ অন্তর হাওলাদারঃ 
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত
Spread the love
এম এ অন্তর হাওলাদারঃ 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীরা তাদের জনসংযোগ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায়, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম নির্বাচনী গণসংযোগে নেমেছেন।
ভোলা -২ আসনের রাজনীতিতে পরিচিত মুখ হাফিজ ইব্রাহিম। দীর্ঘদিন ধরে এই এলাকার জনগণের পাশে আছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি আবারও সাধারণ মানুষের কাছে ফিরে এসেছেন।
আজ ১১ আগস্ট সোমবার তিনি বোরহানউদ্দিন পৌর শহর সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করে তাদের সমস্যা ও প্রত্যাশা শোনেন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের উপস্থিতিতে গণসংযোগটি এক উৎসবমুখর রূপ নেয়।
এ সময় হাফিজ ইব্রাহিম বলেন “আমার রাজনীতির মূল লক্ষ্য হলো জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা, উন্নয়ন এবং তাদের স্বার্থ রক্ষা করা। আমি সবসময় জনগণের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।”
হাফিজ ইব্রাহিমের এই গণসংযোগকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকে মনে করছেন, এই জনসংযোগ তার নির্বাচনী প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন