1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী নুর ইসলাম মিয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী নুর ইসলাম মিয়া - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা-২ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী নুর ইসলাম মিয়া

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন

নুর ইসলাম মিয়া। দ্বীপ জেলা ভোলা জেলার বোরহানউদ্দিন উপেজেলার কৃতি সন্তান এবং উদীয়মান তরুন রাজনীতিবিদ। তিনি জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দীর্ঘদিন যাবত জাতীয় পার্টির রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মহাজোট ১৪ দলের ভোলা-২ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী।

বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগের শরিক দল ১৪ দলের অংশীদার জাতীয় পার্টির জেপি। নুর ইসলাম মিয়া দীর্ঘদিন যাবত রাজনীতির পাশাপাশি নিজ এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় নিজেকে জনসেবায় নিয়োজিত রেখেছেন। এলাকার সাধারণ মানুষের জন্যতিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এলাকার জনসাধারণের প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন।

এই সমাজসেবী ও উদীয়মান তরুন রাজনৈতিক নেতা নুর ইসলাম মিয়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে ১৪ দলের প্রার্থী হতে ইচ্ছুক । দ্বীপ জেলা ভোলার এলাকার উন্নয়নে ও দলীয় নেতাকর্মী এবং জনসাধারণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে তার এই উদ্যোগ।

এ ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব নুর ইসলাম মিয়া বলেন, ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে এলাকাবাসীর দাবীর পরিপ্রেক্ষিতে এবং নিজ দলের দলীয় নির্দেশনা মোতাবেক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা -২ আসন ১৪ দল থেকে মনোনয়ন চাইব। আমি দীর্ঘদিন যাবত জাতীয় পার্টির (জেপি) রাজনীতির সাথে জড়িত এবং ক্ষমতাসীন আওয়ামীলীগসহ জাতীয় পার্টির (জেপি) ১৪ দলের অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা- ২ আসন থেকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। আমরা ১৪ দলে ছিলাম, আছি এবং থাকবো। তাই ১৪ দলের নেত্রী ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের চাওয়াকে অপূর্ণ রাখবেন না।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন