1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-৩ আসনে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-৩ আসনে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা-৩ আসনে নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাইম

জাহিদ দুলাল
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১৮ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোলা-৩ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাইম নির্বাচনী গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। প্রায় প্রতিদিনই সময় পেলেই লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের সাথে কুশল বিনিময়, পথসভা, জনসভা এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে লালমোহন উপজেলার মঙ্গলসিকদার ও দালাল বাজার এলাকায় গণসংযোগ এবং পথসভায় অংশগ্রহণ করেন। এতে এলাকার বিভিন্ন পেশার লোকজন, ব্যবসায়ী, তরুণ ভোটার ও বয়বৃদ্ধগণ অংশগ্রহণ করেন।

 ভোলা-৩ আসনের নির্বাচনী মাঠে বর্তমানে শুধু জামায়াত সমর্থিত প্রার্থীর গণসংযোগ স্থানীয় ভোটারদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। নিয়মিত মাঠে উপস্থিতি ও ঘন ঘন জনসংযোগের   কারণে  তিনি ধীরে ধীরে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেও সক্ষম হচ্ছেন।

গণসংযোগ ও পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে নিজামুল হক নাইম বলেন, ভোলা-৩ আসনের জনগণই হলো আমার শক্তি। আমি চাই সকলের আস্থা ও ভালোবাসা নিয়ে কাজ করতে। লালমোহন-তজুমদ্দিনে বেকারত্ব দূর করা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করা আমার প্রধান লক্ষ্য। মহান আল্লাহ তায়ালা আমাকে সুযোগ দিলে আমি লালমোহন ও তজুমুদ্দিনকে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলবো।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন