1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী মেজর হাফিজের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রমের) পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লালমোহন উপজেলা বিএনপির নেতারা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, ভোলা-৩ আসনের জনগণ সব সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ছয়বারের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন।

আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবারও জনগণ তাদের ভোটের মাধ্যমে ভোলা-৩ আসন থেকে মেজর হাফিজকে জয়ী করে উন্নয়নের সুযোগ করে দেবেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন