1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা–৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (আঃ) হাফিজ উদ্দিন আহমেদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা–৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (আঃ) হাফিজ উদ্দিন আহমেদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা–৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন স্থায়ী কমিটির সদস্য মেজর (আঃ) হাফিজ উদ্দিন আহমেদ

মুশফিক হাওলাদার 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত
Spread the love

মুশফিক হাওলাদার 

ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম।

এর আগে তিনি ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোলা–৩ আসন থেকে মোট ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে অনন্য রেকর্ড সৃষ্টি করেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমোহন উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহ আজীজের কার্যালয় থেকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সময় ভোলা–৩ আসনের লালমোহন ও তজুমদ্দিন উপজেলার জনগণের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত। তিনি সাংবাদিকদের বলেন,
“ভোলা–৩ আসনের জনগণ আমাদের আস্থা ও বিশ্বাসের জায়গা। অতীতে যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন এই এলাকার মানুষ মেজর আঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পাশেই ছিল। আমরা দৃঢ়ভাবে আশাবাদী, এবারও জনগণ তাদের রায় ধানের শীষের পক্ষেই দেবে।”

দেশের বিদ্যমান পরিস্থিতিতে আসন্ন নির্বাচন নিয়ে কোনো ভয় বা শঙ্কা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল বলেন, “আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। ১৯৭১ সালে জীবন বাজি রেখে যিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সেই নেতা মেজর আঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে কোনো অপশক্তি দমিয়ে রাখতে পারবে না। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে জীবন বাজি রেখে আন্দোলন সংগ্রাম করেছে, তারা কোনো ষড়যন্ত্রকে ভয় পায় না।”

মনোনয়ন ফরম সংগ্রহের সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহ আজীজ, লালমোহন প্রেস ক্লাবের সভাপতি ও সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আজীজ শাহিন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি শহিদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন লালমোহন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি নাফিজ এবং তরুণ যুবদল নেতা সানাউল্লাহ মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন