1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-৩ আসনে বিএনপি ও বিডিপির মনোনয়নপত্র সংগ্রহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-৩ আসনে বিএনপি ও বিডিপির মনোনয়নপত্র সংগ্রহ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা-৩ আসনে বিএনপি ও বিডিপির মনোনয়নপত্র সংগ্রহ

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোলা-৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি এবং বিডিপি প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রমের) পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা বিএনপির নেতারা।

এ সময় লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো.  জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, ভোলা-৩ আসনের জনগণ সব সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ছয়বারের এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা দৃঢ়ভাবে আশাবাদী এবারও জনগণ তাদের ভোটের মাধ্যমে ভোলা-৩ আসন থেকে মেজর হাফিজকে জয়ী করে উন্নয়নের সুযোগ করে দেবেন।

এরআগে, একইদিন ভোলা-৩ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) মনোনিত এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত এমপি প্রার্থী নিজামুল হক নাইম। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলার সহকারী সেক্রেটারি ও আসন কমিটির পরিচালক মাওলানা আকতার উল্লাহ, জেলা অফিস সম্পাদক অ্যাডভোকেট রহমত উল্লাহ সেলিম, উপজেলা আমির মাওলানা আব্দুল হক, উপজেলা বিডিপি’র সভাপতি প্রফেসর হাসানুজ্জামান এবং ভোলা-৩ আসনের প্রচার ও মিডিয়া সভাপতি মো. আবুল হাসানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে নিজামুল হক নাইম বলেন, ভোলা-৩ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য। এছাড়া তিনি শান্তিপূর্ণ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন