1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল

জাহিদ দুলাল
  • প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৮০ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল, লালমোহন 

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের  মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান সোহেল। আওযামীলীগের মনোনয়ন বিক্রির ২য় দিন রবিবার সকালে আওয়ামীলগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তরুণ এ প্রার্থী।

মো. রাকিব হাসান সোহেল বলেন, আমি ও আমার পরিবার জন্মসূত্রে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর কার্যনির্বাহী সদস্য পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

আমার জীবনটা কেটেছে আওয়ামীলীগের রাজনীতির সাথে। বর্তমানে আমি ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার গ্রামের বাড়ী ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে। আমার বাবা বর্তমানে লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাবা চেয়ারম্যান এবং আমি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি থাকার সুবাধে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)বিশেষ ভাবে পরিচিত এবং এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছি। সেই চিন্তা থেকে ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছি। আমি ভোলা-৩ আসন থেকে আওয়ামীলগের মনোনয়ন চাইব। মনোনয়নের বিষয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নিব এবং শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার জন্য আজীবন কাজ করে যাব।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন