
মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪, চরফ্যাশন মনপুরা আসনের আ’লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তিনি এই আসন থেকে টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন।
রোববার ৭ই জানুয়ারী সকাল ৮ টা থেকে সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহন শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোট।
নির্বাচনে নৌকা প্রতিকে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ২লাখ ৫হাজার ৮৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতিক ভোট পেয়েছেন ৫ হাজার ৪৮৭ ভোট।