1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ভোলা-৪ আসনের হাতপাখার প্রার্থী কামাল উদ্দিনের বর্ণাঢ্য জীবন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ভোলা-৪ আসনের হাতপাখার প্রার্থী কামাল উদ্দিনের বর্ণাঢ্য জীবন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলা-৪ আসনের হাতপাখার প্রার্থী কামাল উদ্দিনের বর্ণাঢ্য জীবন

মো. মুশফিক হাওলাদার,  লালমোহন 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
Spread the love

মো. মুশফিক হাওলাদার,  লালমোহন 

আবুল মোকাররম মোঃ কামাল উদ্দিন: একজন দক্ষ আলেম, সফল উদ্যোক্তা ও সমাজসেবক। একাধারে

তিনি একজন গবেষক, শিক্ষক ও প্রবীণ রাজনীতিবিদ। ভোলা জেলার সম্ভান্ত আলেম পরিবারের তার জন্ম। তাঁর পিতা মরহুম আল্লামা ওয়াজির আহম্মদ (রহ.) ভারতের ঐতিহ্যবাহী মাজাহিরুল উলূম সাহারানপুরের ফারেগ, শায়খুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া (রহ.) ও মাওলানা খলীল আহমদ সাহারানপুরী (রহ.)-এর ছাত্র এবং হযরত হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর আধ্যাত্মিক মনোনীত খলিফা ছিলেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল (হাদিস ও ফিকাহ-১ম শ্রেণি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে বিএ (অনার্স) ও এমএ (১ম শ্রেণি) ডিগ্রী অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি রসুলপুর ডিগ্রী কলেজ, চরফ্যাশন’র সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। পাশাপাশি আল-বারাকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’র স্বত্বাধিকারী, কোস্টাল ম্যানপাওয়ার এক্সপোর্ট লিমিটেড ও জাহানাবাদ রিয়েল এস্টেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক এবং আল-বারাকা হজ্জ ও ওমরাহ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির প্রতিষ্ঠাতা পরিচালক।

তিনি বরিশাল বিভাগীয় হজ ও ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল, FBCCI এর অন্তরভূক্ত অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস্ অব বাংলাদেশ (ATAB)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (HAAB), (BAIRA) (IATA)-র সম্মানিত সদস্য। সমাজসেবামূলক কাজে তিনি আল্লামা ওয়াজির আহমদ কমপ্লেক্স ও ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা সেক্রেটারি।

সদাচার, নেতৃত্বগুণে উজ্জ্বল এই বিশিষ্ট ব্যক্তি, ছাত্র জীবন থেকে ছিলেন উদ্যমী, সাহসী এবং সংগ্রামী। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা অধিদপ্তর এবং মাদ্রাসার ছাত্রদের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ ইত্যাদি আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন, এছাড়াও ১৯৮৭সালের ১৩ ই মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রতিষ্ঠা লগ্নে ও অরাজনৈতিক সংগঠন- বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সহ-সভাপতি হিসেবে সম্মুখ সারিতে ছাত্রদের মধ্যে সক্রিয় ভূমিকা ও নেতৃত্ব প্রদান করেন। গণমানুষের নেতা আবুল মোকাররম মোঃ কামাল উদ্দিন চরফ্যাশন-মনপুরায় সর্বোচ্চ নাগরিক সুবিধাসমৃদ্ধ আদর্শ সমাজ গড়ে তুলতে চান। নাগরিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, কৃষিউন্নয়ন ও স্মার্ট চরফ্যাশন গড়ে তুলতে চান।

মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ইভটিজিংমুক্ত, পরিচ্ছন্ন শান্তির নগরী হিসেবে চরফ্যাশন-মনপুরাকে গড়ে তোলা আবুল মোকাররম মোঃ কামাল উদ্দিন’র আদর্শিক স্বপ্ন। নাগরিক সেবা চরফ্যাশন এর প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে এই সংসদ সদস্য প্রার্থী দৃঢ় প্রত্যয়ী। তার জন্য চরফ্যাশন-মনপুরা এর সকল নাগরিকের একান্ত দোয়া ও সহযোগিতা কামনা করি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন