1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় আগুন লেগে এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় আগুন লেগে এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় আগুন লেগে এক ব্যবসায়ীর মুদি দোকান পুড়ে ছাই

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩১৪ বার পঠিত
মনপুরায় আগুন লেগে এক মুদি ব্যবসায়ীর পুড়ে ছাই হয়ে যায় দোকান।
Spread the love

ভোলার মনপুরায় এক মুদি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে আগুন লেগে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। খবরপেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষনে ওই ব্যবসায়ীর সমস্ত মালামাল ও টাকা পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই ব্যবসায়ী। তবে কেউ হতাহত হয়নি।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূঁইয়ারহাটের দক্ষিণ পাশে বিকল্প সড়কের পাশে চৌমুহুনী মোড়ে মুদি ব্যবসায়ীর দোকানে এই ঘটনা ঘটে।

আগুনে পুড়ে যাওয়া মুদি ব্যবসায়ী হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মোঃ আবদুল মন্নান। তিনি একই দোকানে মুদি ব্যবসার পাশাপাশি পেট্রল, গ্যাস ও চা বিক্রি করতেন।
মুদি ব্যবসায়ী আবদুল মন্নান জানান, সকাল সাড়ে ১০ টায় মুদি দোকান খুলে গ্যাসের চ‚লা জ্বালানোর সাথে সাথে সাথে বিকট শব্দ হয়। তাক্ষনিক দেখতে পাই দোকানের সবখানে আগুন জ্বলছে। তাক্ষনিক দোকান থেকে বের হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীর এসে আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসলেও পুরো দোকানটি পুড়ে ছাঁই হয়ে যায়। মুদি দোকানে মালামাল ও নগদ টাকা পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার আবদুল মান্নান জানান, গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে আগুন লেগে মুদি দোকানটি পুড়ে যায়। তবে দোকানে পেট্রল থাকায় আগুন নিয়ন্ত্রনে বেগ পেতে হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, আগুনে আবদুল মন্নান নামে এক মুদি ব্যবসায়ীর পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন