1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় আড়াই কেজি ওজনের রাজা ইলিশের দাম ১৫ হাজার টাকা

মোঃছালাহউদ্দিন , মনপুরা 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন , মনপুরা 
ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। পরে নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়। স্থানীয়রা বড় সাইজের ইলিশ মাছকে রাজা ইলিশ বলে।
মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার মনপুরায় রামনেওয়াজ মৎস্যঘাটে ফরহাদ হাওলাদারের মাছের আড়তে নিয়ে আনে জেলে এমরান মাঝি। পরে নিলামে মাছটি ক্রয় করেন মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার।
এমরান মাঝি জানান, মঙ্গলবার দুপুরে ২ টায় মেঘনায় মাছ শিকারের সময় ছোট ইলিশ, পোয়া মাছের সাথে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি ফরহাদ হাওলাদারে মাছের গদিতে নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
মৎস্য ব্যবসায়ী শাওন হাওলাদার জানান, নিলামে রাজা ইলিশ মাছটি ১৫ হাজার টাকায় ফরহাদ হাওলাদের গদি থেকে ক্রয় করেছেন। মঙ্গলবার দুপুরে ৩ টায় ঢাকার লঞ্চে মাছটি ঢাকার কাওরান বাজারে পাঠানো হবে। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি হবে বলে তিনি আশাবাদী।
এই ব্যাপারে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তার দায়িত্বে থাকা জয়ন্ত কুমার অপু জানান, ইলিশের প্রজনন মৌসুম শুরু হওয়ায় সাগর থেকে বড় আকারে ইলিশ নদীতে আসছে। এতে জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে। তবে সামনে আরও বড় সাইজের ইলিশসহ ধরা পড়বে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন