1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৬৯ বার পঠিত
Spread the love

মনপুরায় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি।

শুক্রবার সকাল ১১ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও দুর্ননিতি বিরোধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসসের কর্মসূচী শুরু হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মান্নান মাষ্টার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও হাজিরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য একেএম শাহজাহান, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার ও দুর্নীতিপ্রতিরোধ কমিটির সদস্য আবুল কাশেম মাতাব্বর।

এই সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি আমির হোসেন হাওলাদার, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আমেনা বেগম, জুড়ান চন্দ্র মজুমদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন