1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় আশ্রয়ন প্রকল্পের ঘর ও বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় আশ্রয়ন প্রকল্পের ঘর ও বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় আশ্রয়ন প্রকল্পের ঘর ও বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫০৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

ভোলার মনপুরায় ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান মুজিববর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের (আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ৫ম ধাপের ) কাজ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ মিনার উদ্ভোধন করেন।

বুধবার সকাল ১০টায় চরফৈজুদ্দিন গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহিদ মিনার উদ্ভোধন ,হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় পরিদর্শন শেষে মুজিব বর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর (৫ম ধাপের আশ্রয়ন প্রকল্পের নির্মানাধীন ঘর )সরজমিনে পরিদর্শন করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান।
বিদ্যালয় পরিদর্শনকালীন উপস্থিত শিক্ষক,ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে প্রধান অতিতিথি ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আজকের ছাত্র-ছাত্রীরা আগামি দিনের দেশ গড়ার কারিগর। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে শিক্ষার্থীরা মনযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। তোমরা ভবিষ্যতে কি হবে তা এখনই সিদ্বান্ত নিতে হবে। তোমরাই হবে স্মাষ্ট বাংলাদেশের নাগরিক। প্রধান অতিথি আরও বলেন, তোমরা সবাই বাল্য বিবাহকে না বলতে হবে। বাল্যবিবাহের সমসাগুলো তিনি তুলে ধরেন।
এছাড়াও ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান সাথে মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ এর নের্তৃত্বে সৌজন্য সাক্ষাত করলে তিনি কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা ঘোষনা করেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) তামিম আল ইয়ামিন, উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খান মোঃ টিপু সুলতান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনিল দেবনাথ,সহকাররি শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, চরফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল বারি, গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ইউনুছ,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ গনমাধ্যম কর্মী।
উল্লেখ্য জেলা প্রশাসক মঙ্গলবার ইউএনও অফিস,থানা,উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও সুধীজনদের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন