
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
মনপুরা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত ভোলা-৪, চরফ্যাশন- মনপুরা আসনের আ’লীগের মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির আগমন ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন(৭ই জানুয়ারী) উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় ঊঠান বৈঠক সফল করার লক্ষে এবং মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রুপকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আগামী ১৯শে ডিসেম্বর মনপুরা নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে ঊঠান বৈঠকে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারনা কাজ শুরু করবেন। এমপির আগমন ও নির্বাচনী প্রচারনাকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।
বুধবার সকাল ১১ ঘটিকায় উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী। উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও উত্তর সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, আব্দুল লতিফ ভ’ইয়া, তৈয়বুর রহমান ফারুক, আঃ মান্নান মাষ্টার, আবু শাহাদাত শিপন চৌধুরী, আবুল বাশার মিলন মিয়া,যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মোশারফ হোসেন মজনু ফরাজী, মোঃ অলিউল্যাহ কাজল, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ কামাল, ফরহাদ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন,১নং মনপুরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার, হাজির হাট ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কাশেম মাতাব্বর, সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন, উত্তর সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল হাসেম সিরাজ কাজী, সাধারন সম্পাদক আব্দুর রহমান রাশেদ মোল্লা, দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর মেম্বার,১নং মনপুরা ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মোঃ নিজামউদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন আজম, শ্রমিকলীগ সভাপতি আবুয়াল হোসেন আবু মেম্বার, মৎস্যজীবীলীগ সভাপতি মোঃ কাশেম মেম্বার, কৃষকলীগ সভাপতি আব্দুল খালেক কাঞ্চন মেম্বারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি, সম্পাদক, উপজেলা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবীলীগ, কৃষকলীগ সভাপতি সম্পাদকগন ও উপজেলা আ’লীগ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ এবং সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।