1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোঃ ছালাউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
Spread the love

মোঃ ছালাউদ্দিন, মনপুরা 

ভোলার মনপুরায় উপজেলা বিএনপির দুই গ্রæপ পৃথক পৃথকভাবে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করে। এই সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির একটি গ্রæপ সদর হাজীরহাট বাজারে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করে।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, ভোলা জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক সামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ মিজান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ একরাম কবির সহ অন্যান্যরা।

পরে চরফ্যাসন-মনপুরা আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম সমর্থিত বিএনপির অপর গ্রæপটি হাজীরহাট বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা করে।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন