
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
মনপুরা কোস্ট ফাউন্ডেশন বাস্তবায়নে আভাস এর সহযোগীতায় start Fund Bangladesh for Disaster Resilience and Response প্রকল্পটি ভোলা জেলার কাল বৈশাখী ঝড়ে বিধ্বস্ত মনপুরা ৬৬ পরিবার নির্বাচন করে মোবাই ব্যাংকিং এর মাধ্যমে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৩৬ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গত ৯মে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে মোবাইল ব্যাংকিং এর মাধ্যম্যে ৪৬ ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ১০১৫০টাকা করে ঘর মেরামত বাবাদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১৫০টাকা করে মোবাইল ব্যাংকিং খরচ । মোবাইল ব্যাংকিং এর মাধ্যম্যে অর্থ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম, প্রকল্পের সহকারী পরিচালক ও ভোলা অঞ্চল টিম লিডার রাশিদা বেগম,উর্ধ্বতনন সমন্বয়কারী মোঃ ইউনুছ ,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ প্রকল্পের কর্মকর্তাগন।
সভায় ক্ষতিগ্রন্ত পরিবারকে উদ্দেশ্য করে প্রকল্প সমন্বয়কারী বলেন, প্রত্যেক পরিবারকে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যে টাকা দেওয়া হয়েছে তা দিয়ে ঘর মেরামতের কাজ শুরু করতে হবে । পরবর্তীতে কাজ দেখে আরও ১০১৫০টাকা প্রদান করা হবে। অবশিষ্ট ২০ জন যাছাই-বাছাই করে আগামী সপ্তাহের মধ্যে প্রত্যেক পরিবারের মাঝে ১০১৫০ টাকা প্রদান করা হবে। এই সময় বিভিন্ন সরকারী দাপ্তরিক প্রধানগন, স্থানীয় জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি,গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।