1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১৭১ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন, মনপুরা

ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ৬ জন মেধাবী ছাত্রীর মাঝে নগদ ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা মেধাবৃত্তি বিতরন করা হয়। অভ্যন্তরীন পরিক্ষায় ভালো ফলাফলের জন্য একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রীদের কে এই বৃত্তি দেয়া হয়। এই মেধাবৃত্তি প্রদান প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

সোমবার (২০ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার নারী শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপিঠ মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠানের মাধ্যমে এই মেধাবৃত্তির চেক বিতরণ করা হয়।

মেধাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মোকাদ্দেছা কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক মাহফুজা খতুন চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম শাহীন। এই সময় কলেজের ৬ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রাপ্তি ছত্রীরা হলেন একাদশ শ্রেনীর জয়তুন নেছা,বৈশাখী চক্রবর্তী, তিশা মনি। ও দ্বাদশ শ্রেনীর ছাত্রী তাসপিয়া নিশাদ অর্পি,আমেনা বেগম শান্তা,মারিয়া জাহান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক জুড়ান চন্দ্র মজুমদার, আব্দুল হান্নান, দ্বাদশ শ্রেনীর ছাত্রী তাসপিয়া নিশাদ অর্পি প্রমুখ।

এই সময় উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষকবৃন্দ, অভিবাবক, ছাত্রী, গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন