1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। স্থানীয় ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

রোববার গভীর রাত সাড়ে ৩ টায় উপজেলা সদর হাজীরহাট বাজারের সদর রোডে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে দাবী করেছেন মনপুরা ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হল, মুদি দোকান হাজী লোকমান ,ডিম ও পান দোকানদার আবুল কাশেম, ফিড দোকানদার ফুয়াদ, মাও. নুরনবীর হোমিও ঔষধের দোকান, কনফেকশনারী দোকানদার সালাউদ্দিন, পান, মুড়ি ও বিস্কুট দোকানদার সেলিম , মিজানুর রহমানের ঔষধের ফার্মেসী দোকান,ভাই ভাই ট্রেডাস মোঃ তালহা হার্ডওয়ার দোকান এবং বিক্রম দাসের কাপড়েরর দোকান। এতে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।

প্রত্যক্ষদর্শী বাজার পাহাড়াদার নুরুল ইসলাম জানান, রোববার গভীর রাত সাড়ে ৩ টার সময় হাজীরহাট বাজারের সদর রোডে পাহাড়া দেওয়ার সময় মাও. নুরনবীর হোমিও ঔষধের দোকান থেকে ধোয়া বের হতে দেখি। পরে হাজীরহাট চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদারকে মুঠোফোনে অবহিত করি। চেয়ারম্যান ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিছুক্ষন পর ফায়ার সার্ভিস লোকজন, স্থানীয় ব্যবসায়ী ও চেয়ারম্যান নিজাম উদ্দিনের সমন্বিত প্রচেষ্ঠায় দুই ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এই ব্যাপারে মনপুরা হাজিরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার জানান, রোববার গভীর রাত সাড়ে ৩ টায় হাজীরহাট বাজারের সদরের রোডে আগুন লেগে ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ব্যবসায়ীদের ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে। তবের্ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।

এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, হাজীরহাট ইউপি চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে এসে দুই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে দাবী করেন তিনি। আগুনে ৮টি দোকান পুড়ে যায়।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, হাজীরহাট বাজারে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীদের আগুন নিভানোর কাজে সহযোগিতা করে। আগুনে ৮টি দোকান পুড়ে যায়।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, আমি ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের দোকান পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।
এব্যাপারে উপজেলা পরিশদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী বলেন, আগুনে ফুড়ে যাওয়া ব্যাবসায়ীদের খোজ খবর নেওয়ার জন্য আমি সরজমিনে পরিদর্শন করি। আমি ব্যাবসায়ীদৈর ক্ষদিগ্রস্ত বিষয় চরফ্যাশন মনপুরার আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অবহিত করব।
আগুনে ফুড়ে যাওয়া দোকানগুলো সরজমিনে পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহিরুল ইসলাম,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন,ওসি মোঃ জহিরুল ইসলাম,হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, হাজিরহাট বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ আবুয়াল হোসেন আবু মেম্বার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন