1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

মোঃ ছালাহউদ্দিন , মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন , মনপুরা
ভোলার মনপুরায় নিজ বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ঘরে থাকা নিহত গৃহবধূর স্বামীকে আটক করে পুলিশ।
মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিহত গৃহবধূর বাবা ইউনুচের বাড়িতে এই ঘটনা ঘটে। পরে মঙ্গলবার সকাল ১০ টায় নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত গৃহবধূ তানিয়া আক্তার (২৩) উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ইউনুচের মেয়ে। তিনি এক সন্তানের জননী ছিলেন।
আটককৃত স্বামী হলেন, মোঃ সজীব হোসেন। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইলের ছেলে।
নিহত গৃহবধূর মা মাইনুর বেগম জানান, মেয়ের জামাই পরকিয়ায় আসক্ত ছিলেন। এই নিয়ে দুইজনের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। এমনকি মেয়েকে আমাদের সামনে জামাই মারধর করতো। পরে মেয়ে নাতিকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে।
তিনি আরও জানান, সোমবার (১৬ জুন) মেয়ের জামাই বাড়িতে আসে। ফের মেয়ে ও মেয়ের জামাইর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে রাত ১ টার দিকে নাতি কান্নাকাটি করতে থাকে। পরে মেয়ের রুমের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন শব্দ না পেয়ে রুমে প্রবেশ করে দেখি মেয়েে ঝুলন্ত অবস্থায় রয়েছে। হাটু ভাঙ্গা। বিছনায় মেয়ের জামাই সজিব শুয়ে রয়েছে। পরে চিৎকার দিলে মেয়ের বাবা ইউনুচ আসে। এই সময় মেয়ের জামাই সজিব পালিয়ে যেতে চায়। তখন পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় থাকা মেয়ের লাশ উদ্ধার করে ও মেয়ের জামাই সজিবকে আটক করে।
তিনি দাবী করেন, মেয়ের জামাই সজিব পরিকিল্পিতভাবে মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখে। তিনি ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচার দাবী করেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় গৃবধূর স্বামীকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন