1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় ঘূর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও ঢেউটিন বিতরন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ২৭৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

নৌ পরিবহন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সন্মানিত সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ঘূর্ণীঝড় রিমালে ক্ষতিগ্রস্ত বেড়ীবাধ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরন করেন।

সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রথমে ঘূর্ণীঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপজেলার ৪টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বেড়ীবাঁধ পরিদর্শন করেন। পরে তিনি উপজেলা পরিষদ মাঠে ঘূর্ণীঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও হাজিরহাট ইউনিয়ন পরিষদ এর সামনে খাদ্যসামগ্রী বিতরন করেন। ত্রাণ সামগ্রী বিতরন শেষে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এমপি জ্যাকব।

মতবিনিময় সভায় প্রধান অতিথি এমপি জ্যাকব বলেন, শেখ হাসিনার নের্তৃত্বে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ দ্রæত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শিতায় উন্নয়নশীল দেশের মর্যাদা অক্ষন্ন রেখে দেশের মানুষের জীবন জীবিকা চালু রেখে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে তিনি নিপড়ীত মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এমপি জ্যাকব আরও বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব উন্নয়ন ও সুশাসনের সুফল ভোগ করেছে দেশের জনগন। জনগনের বর্তমান সরকারের প্রতি আস্থ ও বিশ্বস বয়েছে। শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে বিরল দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। সরকারের ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতি অব্যহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ কাজ করার আহব্বান জানান তিনি। সরকার বিরোধী অপশক্তি রাজনৈতিক উদ্দেশ্যে দেশে ও দেশের জনগনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নের্তৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরন হবে ইনশআল্লাহ।

তিনি আরও বলেন, চরফ্যাশন মনপুরা ব্যাপক উন্নয়ন করেছি। মনপুরার সবচেয়ে মনুষের প্রানের দাবী মনপুরাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা। সেই বৃহত প্রকল্পটি একনেকে পাশ হয়েছে। টেন্ডার ও হয়েছে। কাজও শুরু হয়েছে। মনপুরার মানুষের আরেকটি দাবী হলো বিদ্যুত। সেই দাবীও পুরন করা হবে। আমি ক্ষতিগ্রস্ত বেড়ীবাধঁগুলো পরিদর্শন করেছি। এই দ্রæত কাজ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।

ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউ টিন, খাদ্যসামগ্রী বিতরন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক,উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান, শাহরিয়ার চৌধুরী দ্বিপক, আঃ লতিফ ভুইয়া, তৈয়বুর রহমান ফারুক, শিপন চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক মোশারফ হোসেন মজনু ফরাজী ,মোঃ অলিউল্যাহ কাজল, আমিরুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল , মোঃ ফরহাদ হোসেন হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিন, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর, ৫নং কলাতলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারসহ ৪টি ইউনিয়ন আ’লীগ সভাপতি , সম্পাদকসহ সকল সহযোগী সংগঠনেরে সভাপতি সম্পাদকগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন