
মোঃছালাহউদ্দিন, মনপুরা
“সঠিক তথ্যে ভোটার হবো,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরায় নির্বাচন অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে ।
শনিবার সকাল১১ টায় উপজেলা নির্বাচন অফিসের কার্যালয়ে সামনে থেকে একাটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পুনরায় নির্বাচন অফিস কার্যলয়ে সামনে এসে শেষ হয়। র্যালী শেষে নির্বাচন অফিস হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার অনিমেষ কুমারের সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম।
পরে দুপুর ১২ টায় ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভোটার নিবন্ধনের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম। এই সময় ৪ জনপুরুষ ও ৩ জন মহিলা নতুন ভোটার হিসাবে নিবন্ধন করা হয়।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি নির্বাচন অফিসার মোঃশাহজাহান মিয়া, ওসি তদন্ত মোঃতারেক, প্রেস ক্লাব সভাপতি মোঃআলমগীর হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহতাব উদ্দিন অপু, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃআশ্রাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তার আবদুল্লাহ আল নোমান, নির্বাচন অফিস সহকারী মোঃআরিফ সহ নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।