1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি জ্যাকবের ৩ লক্ষ টাকা অনুদান বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি জ্যাকবের ৩ লক্ষ টাকা অনুদান বিতরন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি জ্যাকবের ৩ লক্ষ টাকা অনুদান বিতরন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

ভোলার বিচ্ছিন্ন মনপুরা উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় পুরো মনপুরা। এতে উপজেলার ২৫৩টি ঘর সম্পুর্ন বিধ্বস্ত ও ১ হাজার ৪শত ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পবিত্র ঈদ উল ফিতর এর আনন্দ যেন পরিবারের সকলকে নিয়ে ঈদ উৎসব পালন করতে পারেন তার জন্য সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ব্যাক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা অনুদান পাঠিয়েছেন এমপি জ্যাকব।

কালবৈশাখী ঝড়ে লন্ড বন্ড হয়ে যাওয়া হাজির হাট ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি জ্যাকবের পক্ষে মঙ্গলবার হাজির হাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নীচে ৩ লক্ষ টাকার নগদ অর্থ ও সরকারী বরাদ্ধকৃত ৪ মে.টন চাউল বিতরন করা হয়। ঝড়ে সম্পুর্ন বিধ্বস্ত ঘরের পরিবারের মাঝে এমপি জ্যাকবের পক্ষে প্রত্যেককে ১ হাজার ৫শত টাকা ও ২০ কেজি করে চাঊল বিতরন করা হয়েছে।
নগদ টাকা ও চাঊল বিতরনের সময় উপস্থিত ছিলেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)জহিরুল ইসলাম,উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, হাজির হাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নিজামউদ্দিন হাওলাদার।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ে সম্পূর্ণরুপে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি জ্যাকবরে ব্যাক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ টাকা ও সরকারী বরাদ্ধের মে. টন চাউল বিতরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন