1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ঢাকা থেকে নিয়ে আসা পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশু উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ঢাকা থেকে নিয়ে আসা পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশু উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় ঢাকা থেকে নিয়ে আসা পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশু উদ্ধার

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন, মনপুরা 
ভোলার মনপুরায় মোসলেহউদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে ঢাকা থেকে নিয়ে আসা পরিচয়হীন ১০ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই ব্যাক্তিকে পুলিশ হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি আহসান কবির।
রোববার সকাল সাড়ে ৮ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের তুলাতলী বাজার সংলগ্ন মোসলেহউদ্দিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে বিকেল ৪ টায় উদ্ধার হওয়া শিশুটিকে দেখভালের জন্য উপজেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করা হয়।
পুলিশ হেফাজতে নেওয়া মোসলেহউদ্দিন উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড় গ্রামের বাসিন্দা আবদুস শহীদের ছেলে।
উদ্ধার হওয়া শিশুটির পড়েন গোলাপি রঙ্গের থ্রি-কোয়াটার প্যান্ট ও সাদা ও পিংক কালারের ফুলহাতা গেঞ্জি রয়েছে। শিশুটির মাথায় সদ্য গোজানো ছোট ছোট চুল রয়েছে।
ওসি আহসান কবির জানান, ঢাকার মহাখালী এক পাগলের কাছ থেকে শিশুটিকে পেয়েছেন। তিনি শিশুটিকে লালন-পালনের জন্য মনপুরা আজ ঢাকা লঞ্চে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে এমন তথ্য দেন মোসলেহউদ্দিন জানিয়েছেন ওসি।
তিনি আরও জানান, সকাল থেকে শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় নিশ্চিত করা যায়নি। শিশুটিকে দেখভাল করার জন্য মনপুরা সমাজসেবা অফিসে দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মীর কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও তিনি শিশুটির পরিচয় জানতে সকলের সহযোগিতা কামনা করেন।
ওসি আরও জানান, পুলিশ হেফাজতে নেওয়া মোসলেহউদ্দিনকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বরত শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ মেহেদী হাসান রবিন জানান, উদ্ধার হওয়া শিশুটি দেখভালের জন্য হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন