1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় দুই ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় দুই ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় দুই ইটভাটায় অভিযান, এক লক্ষ টাকা জরিমানা

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৫১ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে অবৈধ দুই ইট ভাটার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেন ভ্যাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে দুই ইট ভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক। এই সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা যায়, মনপুরা ব্রিকস ও এমআরএসআর ব্রিকস ইট ভাটার কোন কাগজপত্র নেই। ইট ভাটায় কয়লার পরিবর্তে গাছ ও লাকড়ি পুঁড়িয়ে ইট তৈরী করার সময় চিমনী ভেঙ্গে ফেলা হয়। ওই অবৈধ ইট ভাটার মালিককে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিখন বনিক জানান, জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। ইট ভাটা দুইটির কাগজপত্র নেই ও পরিবেশ অধিদপ্তরের নিয়ম না মেনে লাকড়ী ও গাছ পুঁড়িয়ে ইট প্রস্তুত করায় ৫০ হাজার করে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন