1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : সোমবার, ৬ মে, ২০২৪
  • ২৯৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

মনপুরা উপজেলা প্রশাসনের সহায়তায় ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) উদ্যোগে দুর্যোগের ঝুঁকি হ্রাসকরনে এবং জনগনের সক্ষমতা বৃদ্ধির জন্য সচেতনতা মূলক দুর্যোগ বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) উপজেলা টিম লিডার এরফান উল্যাহ অনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক আব্দুর রশিদ ,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তদন্ত তারিক হাসান রাসেল,মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন ।

ঘূর্ণিঝড়ের পুর্বে গ্রামের সাধারন জনসাধারনের করনীয় ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) উদ্যোগে মাঠ মহড়া করে দূর্যোগ ভিত্তিক বিভিন্ন গানের মাধ্যমে দূর্যোগকালীন প্রস্তুতি তুলে ধরেছেন । এছাড়া মহড়ায় গ্রামের ৬টি বিষয়ের উপর সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়েছে। জেলে পরিবার, কৃষক পরিবার,চেয়ারম্যান পরিবার, মোড়ল পরিবার,বাউল পরিবার,কামার পরিবারের সামাজিক অবস্থান ও করনীয় বিষয়ও তুলে ধরা হয়েছে মহড়ায়।

মহড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ মুজবিুর রহমান,সাকুচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা.কামাল হোসেন,প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মোঃ ছালাহউদ্দিন প্রমুখ। এসময় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি,সাহায্যকারী দল ,সিপিপি সদস্যবৃন্দ ও হাজার হাজার সাধারন মানুষ দূর্যোগ প্রস্তুতি মাঠ মহড়া দেখতে আসেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন