1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় নিখোঁজের দুইদিন পর জেলের মরদেহ উদ্ধার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৮৪ বার পঠিত
Spread the love

 দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

ভোলার মনপুরায় মেঘনায় নিখোঁজের দুইদিন পর এক জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই জেলের মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

রোববার দুপুর সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রাম সংলগ্ন পূর্ব পাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের তুলাতলী মসজিদ ঘাট সংলগ্ন মেঘনায় নিখোঁজ ছিলেন ওই জেলে।

নিখোঁজের পর উদ্ধার হওয়া মৃত জেলে হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের কলাতরীরচরের ১নং ওয়ার্ডের বাসিন্দা লুৎফুর রহমানের ছেলে মোঃ শাকিব (২৫)। তিনি সাইফুল মাঝির নৌকায় জেলে হিসাবে মাছ ধরতেন।

জানা যায়, শুক্রবার সকালে উপজেলার তুলাতলী মসজিদ ঘাট নদীর পাড় থেকে সাঁতরিয়ে মাছ ধরা নৌকায় উঠতে গিয়ে মেঘনার প্রবল স্রোতেরটানে ভেসে যায় জেলে শাকিব। পরে জেলেরা দ্রুত নৌকা চালিয়ে মেঘনায় খোঁজ করলেও খুঁজে পাননি নিখোঁজ জেলেকে। পরে নিখোঁজের দুইদিন পর রোববার দুপুর সাড়ে ১১ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের পূর্বপাশের মেঘনার কুমার খাল থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ জেলে শাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করে শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন