1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

মোঃ ছালাউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ১২৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাউদ্দিন, মনপুরা 

ভোলার মনপুরায় রমজানে পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও ইমামদের সাথে মতবিনিময় সভা করেন উপজেলা প্রশাসন।

সোমবার দুপুর ১১ টায় উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে অনুরোধসহ হোটেল মালিকদের বাসী খাবার বিক্রি না করতে বলেন উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক। এর ব্যতয় ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন বলে হুশিয়ারী দেন ইউএনও।

এছাড়াও সভায় ব্যবসায়ীদের রাতে ও দিনে পুলিশের সহযোগিতা নেওয়ার অনুরোধ করেন মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির। রাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল আরও বৃদ্ধি করা হবে জানান তিনি।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মনপুরা থানার ওসি আহসান কবির, উপজেলা নৌ-কন্টিজেন্ট কমান্ডার মোঃ আশফাক, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডাঃ কামাল উদ্দিন, মনপুরা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা জামায়াতের আমীর মাও. আমিনুল ইসলাম জসিম, হাজিরহাট বাজার ব্যবসায়ীদের প্রতিনিধি মোঃ বেলায়াত হোসেন ও ইমাম সমিতির সভাপতি মাও. মোঃ মফিজ সহ অন্যান্য মসজিদের ইমামরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন