1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় পাচারকালে কোটি টাকা মূল্যের ১ টি তক্ষক উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় পাচারকালে কোটি টাকা মূল্যের ১ টি তক্ষক উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় পাচারকালে কোটি টাকা মূল্যের ১ টি তক্ষক উদ্ধার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মপুরা

ভোলার মনপুরায় পাচারকালে বিপন্ন প্রজাতির কোটি টাকার মূল্যের একটি তক্ষক উদ্ধার করে পুলিশ।

শুক্রবার ভোর রাত ৫ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় গাছের সাথে ঝুলানো ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার হওয়া তক্ষকটির মূল্য কোটি টাকার ওপরে। এর দৈর্ঘ্য ১০ ইঞ্চি, ওজন ৪ শত গ্রাম। তক্ষক এর ইংরেজি নাম ঞড়শধু মবপশড় এবং বৈজ্ঞানিক নাম এবশশড় মবপশড় গেকোনিডি গোত্রের একটি গিরগিটি প্রজাতি।

শুক্রবার বিকেল ৪ টায় উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে বনবিভাগের কর্মীরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে তক্ষকটি অবমুক্ত করে।

মনপুরা থানার ওসি সাইদ আহমেদ জানান, শুক্রবার ভোর রাতে উপজেলার মনপুরা ইউনিয়নের কূলাগাজী তালুক এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তক্ষক পাচারকারীর একটি ব্যাগ গাছের সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাগ থেকে তক্ষকটি উদ্ধার করে। শুক্রবার বিকেলে উদ্ধারকৃত তক্ষকটি বনবিভাগের কাছে হস্তান্তর করে।

এই ব্যাপারে মনপুরা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকটি বিপন্ন প্রজাতির। এটি ১০ ইঞ্চি ও ওজন ৪ শত গ্রাম। পরে তক্ষকটি শুক্রবার বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের জংলারখাল সংলগ্ন সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, তক্ষক এর দাম বেশি এমন কথা ছড়িয়ে দিয়ে দেশে একটি চক্র সক্রিয় হয়ে ওঠেছে। এর ফলে প্রতিনিয়ত প্রকৃতি থেকে এই প্রাণীটি বিলুপ্ত হতে চলেছে। তাই এটি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন