1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় পালিত হয়নি বিশ্ব নারী দিবস

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
সারা দেশে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হলেও ব্যতিক্রম ছিলো বিছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা । মহিলা বিষয়ক কর্মকর্তা না থাকায় পালিত হয়নি আন্তর্জাতিক নারী দিবস।
শনিবার সারাদিন উপজেলা প্রশাসনের কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্মতার কার্যালয় বন্ধ অবস্থায় দেখা যায়।
এই উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর আয়োজন হলেও এই বছর দিবসটি উৎযাপনে কোন কিছুর আয়োজন করে নাই কর্তৃপক্ষ। এতে দ্বীপের নারীদের প্রতি চরম বৈষম্য করা হচ্ছে জানিয়েছেন স্থানীয়রা। তবে তারা আশা প্রকাশ করেন পরে হলেও যেন এই দিবসটি পালন করা হয়।

এদিকে মনপুরায় জাতীয় মহিলা সংস্থার কেন্দ্র  ও নারী ফোরাম কেন্দ্র থাকলেও নারীদের নিয়ে কাজ করছে না তারা । তবে আন্তর্জাতিক নারী দিবস পালিত না হওয়ার মহিলা বিষয়ক কর্মকর্তা ও মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা) কে দোষছেন সচেতন মহল ।

এই ব্যাপারে মনপুরায় জাতীয় মহিলা সংস্থা কর্মকর্তা ( তথ্য আপা)  শম্পা বলেন,হেড অফিস থেকে নারী দিবস পালনের কোন নির্দেশনা না থাকায় বিশ্ব নারী দিবস এর কোন আয়োজন করা সম্ভব হয়নি ।
এই ব্যাপারে মনপুরার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা  নুর নবী মুঠোফোনে জানান, আমি দুই উপজেলার দায়িত্বে আছি । তাই অতিরিক্ত দায়িত্ব থাকায় মনপুরায় বিশ্ব নারী দিবস পালন হয়নি। তবে আগামী ১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে ।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) লিখন বনিক  বলেন, মনপুরা মহিলা বিষয়ক কার্যালয়ে জনবল কম থাকায় তারা এই দিবসটি সঠিক সময়ে পালন করতে করেনি । আগামী ১০ মার্চ ২ টি অনুষ্ঠান এক সাথে পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন