1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগের ৪ নেতা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগের ৪ নেতা আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় ইউপি চেয়ারম্যানসহ ছাত্রলীগের ৪ নেতা আটক

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
ভোলার মনপুরায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামীলীগ দলীয় ইউপি চেয়ারম্যান সহ ছাত্রলীগের চার নেতাকে গ্রেফতার করে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার ১নং মনপুরা ইউনিয়ন ও উত্তর সাকুচিয়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাদের আটক করে পুলিশ।
পরে শুক্রবার দুপুর সাড়ে ১১ টায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমানত উল্লা আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা এনামুল হক ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রুবেল ভূঁইয়া।
পুলিশ জানায়,  গত বছর ২৩ মার্চ মনপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলার মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আটককৃতদের আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন