1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেফতার

মোঃছালাহউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পঠিত
Spread the love

মোঃছালাহউদ্দিন, মনপুরা 

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এই সময় গ্রেফতাকৃত মাদককারবারির কাছ থেকে ১০ পিচ নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

শনিবার সকাল ৭ টায় মাদক আইনে মামলা দায়ের পর গ্রেফতারকৃত দুই মাদককারবারিকে আদালতে সোর্পদ করে পুলিশ।

এর আগে শুক্রবার রাত ১১ টায় উপজেলার হাজিরহাটের চরফৈজুদ্দিন দীপক চৌধুরীর বাড়ির সামনে পাকা সড়কের ওপর থেকে দুই মাদককারবারি আটক করা হয়।

আটককৃত মাদককারবারিরা হলেন, মোঃ রাকিব (২২) ও মোঃ সাগর (২৪)। এদের দুইজনের বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন ও চরফৈজুদ্দিন গ্রামে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজাহারুল ইসলাম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করে পুলিশ। পরে গ্রেফতারকৃতদের মাদক আইনে মামলা দায়ের পর আদালতে সোর্পদ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন