1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ১৫৫ ভূমিহীন ও গৃহহীণ পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ১৫৫ ভূমিহীন ও গৃহহীণ পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুশি ১৫৫ ভূমিহীন ও গৃহহীণ পরিবার

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৪৮ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে থাকব। আর আমাদের কষ্ট হবেনা। অগে খুব কষ্টে ছিলাম। বর্ষায় বৃষ্টির পানিতে খুব কষ্ট করেছি। এখন খুব আরামে থাকব। ঘর পেয়ে আমরা খুব খুশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদেরকে ঘর দেওয়ার জন্য। আমাগোরে বিনা পয়সায় সুন্দর ঘর করে দিছেন থাকার জন্য। এখন আমাদের কোন চিন্তা নাই । আমরা ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে আরাম আয়াশে থাকতে পারব। উপজেলা অডিটোরিয়ামে গৃহহীন ভুমিহীনদের মাঝে গৃহ ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর উপহার(ঘর) পাওয়া ১৫৫ ভুমিহীন ও গৃহহীন পরিবার।

৯ই আগণ্ট বুধবার প্রধনমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ২২১০১টি গৃহহীন ভ’মিহীনদের মাঝে চতুর্থ পর্যায়ের দ্বিতীয ধাপে গৃহ ও জমি হস্তান্তর অনুষ্ঠানে উপকার ভোগীদের মধ্যে ঘর হস্তান্তর উদ্ভোধনের পর পরেই উপজেলার প্রকৃত ভুমিহীন ও গৃহহীনদের মাঝে ১৫৫টি ঘর হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

প্রধানমন্ত্রীর উপহার গৃহ (ঘর) ও জমির কাগজপত্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আব্দুর রহমান রাশেদ মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলামসহ উপজেলা বিভিন্ন পর্যায়ের সরকারী দাপ্তরিক প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্যতিষ্ঠান প্রধান, সাংবাদিক ,জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর উপহার খাস জমিতে ঘর পেয়ে খুশি দাসেরহাটের রানু বিবি(কালি বেগম) (৫০)। মা,বাবা ও স্মামী নেই রানু বিবির। এক কন্যা সন্তানকে নিয়ে থাকতেন নদীর কাছে বেড়ীর ডালে। ঘর বরাদ্ধ পেয়ে চোখে মুখে খুশির ঝিলিক দেখা যায়। জানতে চাইলে দুহাত উঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। বলেন অন্যের বাড়ীতে কাজ করে জীবনটা কাটিয়ে দিয়েছেন ছোট ঘরের মধ্যে। টাকা পয়সার অভাবে ঘর করতে পারিনি। বর্ষা ও শীতে অনেক কষ্ট করেছি। এখন প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকব আর কষ্ট হবেনা।

সোনারচর ওয়ার্ডে নির্মিত প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে খুব খুশি ৬০ বছর বয়সী ছায়া রানী দাস। প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে আনন্দিত। চোখে মুখে শুধু হাসির ঝিলিক। ঘর পেয়ে আবেগ আপ্লুত কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার কেউ নেই। সরকার আমাকে একটা ঘর দিয়েছে। এখন আমার কোন চিন্তা নাই। শেখ হাসিনার প্রতি আমরা খুশি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, প্রতিটি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমি বরাদ্ধ দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর উদ্ভোধন অনুষ্ঠান শেষে ১৫৫ গৃহহীন পরিবারের (উপকারভোগীদের) মাঝে গৃহ হস্তান্তর ও জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে উপকারভোগীরা নতুন নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের ঘরে থাকতে পারবেন।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন