1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৫ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা

মনপুরা উপজেলার ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের ২০২২ সনের বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার প্রানকেন্দ্র হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যান্ত মনোরম পরিবেশে প্রাথমিক বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০ পার্সেন্ট শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশ গ্রহন করে বৃত্তি পরিক্ষা দিয়েছে।

উপজেলার সর্বমোট ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২৭১ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করার কথা থাকলেও ৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃত্তি পরিক্ষায় ২৬৬ জন শিক্ষার্থী বৃত্তি পরিক্ষায় অশগ্রহন করে পরিক্ষা দিয়েছে।

পরীক্ষার কেন্দ্রে অত্যান্ত সুন্দর পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার কেন্দ্রে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। কেন্দ্র পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার । কেন্দ্রের পরিক্ষা সার্বক্ষনিক মনিটরিং করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। কেন্দ্রে নিবাহী ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ডা. ভিক্টর বাইন ও পল্লি সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, কোমল মতি শিক্ষার্থিরা অত্যান্ত মনোরম পরিবেশে শান্তিপুর্নভাবে বৃত্তি পরিক্ষা দিয়েছেন। কেন্দ্রের পরিবেশ সন্তেস জনক ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন