1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বই বিতরন উৎসব পালিত, নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বই বিতরন উৎসব পালিত, নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় বই বিতরন উৎসব পালিত, নতুন বই পেয়ে খুশি কোমলমতি শিক্ষার্থীরা

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা 

মনপুরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৩ সালের ১লা জানুয়ারি তারিখে বই বিতরন উৎসব পালিত হয়েছে। নতুন বছরের প্রথম দিন উপজেলার ৪৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১০টি মাধ্যমিক ও নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরন করা হয়েছে। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৃথক পৃথকভাবে বই বিতরন উৎসব পালন করা হয়েছে।

হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উৎসবমুখর পরিবেশে নতুন বছরের প্রথমদিনে বই বিতরন উৎসব পালন করে। বই বিতরন উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাজির হাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম। বই বিতরন উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থিদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগন। এই সময় ম্যানেজিং কমিটির সদস্য আইরিন বেগম, স্কুলের সকল শিক্ষকগন, অবিভাবকগন ও অধ্যয়নরত সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোমলমতি শিক্ষার্থীরা বছরের শুরুতে হাতে নতুন বই পেয়ে খুব খুশি। শিক্ষার্থীরা নতুন বই নিয়ে উৎসব মুখর পরিবেশে হাসতে হাসতে বাড়ীত চলে যায়। বই পেয়ে খুব আনন্দিত শিক্ষার্থীরা ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন