1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্র পরিদর্শনে সচিব মোকাম্মেল হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্র পরিদর্শনে সচিব মোকাম্মেল হোসেন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস পর্যটন কেন্দ্র পরিদর্শনে সচিব মোকাম্মেল হোসেন

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ২৬০ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

ভোলার মনপুরায় মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর চিন্তানিবাস স্থাপনের স্বপ্ন পুরনে একধাপ এগিয়ে। দৈনিক ইত্তেফাক পত্রিকায়“মনপুরায় বঙ্গবন্ধুর চিন্তানিবাস স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রনায়ল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি জাতীয় সংসদে উপস্থাপন করেন। সংবাদ প্রকাশ ও জাতীয় সংসদে উপস্থাপনের পর বিষয়টি বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। জাতির জনকের সেই স্বপ্ন দ্রুত বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে “বঙ্গবন্ধুর চিন্তানিবাস”পর্যটন কেন্দ্র স্থাপনের সম্ভাব্য স্থান সরজমিনে পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন।

বৃহম্পতিবার সরজমিনে বঙ্গবন্ধুর চিন্তানিবাসের সম্ভাব্য স্থানগুলো সরজমিনে পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন মিয়ার নের্তৃত্বে একটি টিম।

এব্যাপারে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন বলেন, বঙ্গবন্ধুর চিন্তানিবাস স্থাপনের বিভিন্ন স্থান সরজমিনে পরিদর্শন করেছি। ভুঁইয়ারহাট সংলগ্ন ব্রিজের পাশের স্থানটি মনোরম পরিবেশ রয়েছে। জমির কাগজপত্র ঠিক থাকলে চিন্তানিবাস স্থাপনের বিষয় দ্রæত উদ্যোগ নেওয়া হবে।
পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন এর সাথে স্থানীয় জনপ্রতিনিধিগন মতবিনিময় করেন।
এই সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রধান নির্বাহী(সিও) আবু তাহের মোহাম্মদ জাবের,বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নির্বাহী(সিও) মোঃ নিজামউদ্দিন চৌধুরী সুজন,বাংলাদেশ প্রধান নির্বাহী(আর্কিটেক) স্থপতি মঞ্জুর কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম,থানা ভারপাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম,হাজির হাট ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও ইত্তেফাক সংবাদদাতা মোঃ ছালাহউদ্দিন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে জাতির জনকের সেই স্বপ্ন দ্রæত বাস্তবায়ন চাই মনপুরার দেড় লক্ষাধিক মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন