1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৮১ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা

মনপুরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস উদ্যোগে “শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে এনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মাঠে খেলা উদ্ভোধন করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া এবং উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম।

প্রথমে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে কাউয়ার টেক সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম দক্ষিন সাকুচিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশের (ছেলে)মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কাউয়ারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ১ -০ গোলে বিজয়ী হয়।

পরে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বাংলাবাজার জাকির হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় বনাম কুলাগাজী সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ(মেয়ে) মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুলাগাজী তালুক সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশ ১ -০ গোলে বিজয়ী হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে নবনির্বচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আলীগ সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জহিরুল ইসলাম,প্রাথমিক শিক্ষা অফিসার সুনিল দেব নাথ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনের সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জহিরুল ইসলাম,উপজেলা আ’লীগ সহসভাপতি একেএম শাহজাহান,দক্ষিন সাকুচিয়া ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্যাহ কাজল,মনপুরা ইউপি চেয়ারম্যান মোঃ আমানতউল্যাহ আলমগীর,৫নং কলাতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার,উত্তর সাকুচিয়া ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবুল হাসেম সিরাজ কাজী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ টিপু সুলতান,সাংবাদিক ছালাহউদ্দিন,মনপুরা প্রাথমিক শিক্ষক সমিতর সভাপতি মনোয়ারা বেগম,সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন আজাদ,সাংবাদিক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান,সহকারী শিক্ষকবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন