1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
ভোলার মনপুরায় গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাত পড়ে এক কৃষকের মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে সাড়ে ৩ টায় উপজেলার বিচ্ছিন্ন চর কলাতলি ইউনিয়নের জাহাঙ্গীরের খাল এলাকার সংলগ্ন বিলে (ধান ক্ষেত)  এই ঘটনা ঘটে।
নিহত কৃষক হলেন, উপজেলার ৫নং কলাতলি ইউনিয়নের ৮নং ওয়ার্ড  জাহাঙ্গিরাখাল এলাকার বাসিন্দা মাহে আলম এর ছেলে মোঃ কামাল।
৫নং কলাতলি ইউনিযনের ইউপি সদস্য মোঃসাহাবুদ্দিন জানান, কামাল উদ্দিন সকালে তার গরুর জন্য বিলের মাঝে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসা নিয়ে আসেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি জানান, বজ্রপাতের নিহত পরিবারকে সরকারিভাবে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন