1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বিএনপির গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বিএনপির গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় বিএনপির গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 মোঃ ছালাউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত
Spread the love

 মোঃ ছালাউদ্দিন, মনপুরা 

ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা তীব্র গনআন্দোলনে দেশে ছেড়ে পালিয়ে গেছেন। তিনি (ফ্যাসিস্ট হাসিনা) এই নিয়ে তিনাবর পালিয়ে গেছে। এর আগে ১৯৮১ সালে ৩০ মে আখাউড়া দিয়ে বোরখা পড়ে পালিয়ে যায়। আর ১/১১ এর সময় ফখরুদ্দিন, মইনুদ্দিনের ধমক খেয়ে পালিয়ে যান। পক্ষান্তরে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালিয়ে যাননি। তিনি কোন কিছুর কাছে মাথানত করেনি। বিএনপি এদেশের মাটি ও মানুষের দল।

শনিবার বিকেল সাড়ে ৫ টায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উপজেলার হাজীরহাট বাজারে মনপুরা উপজেলা বিএনপির আয়োজিত গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন ভোলা-৪ (চরফ্যাসন-মনপুরা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভয় পেত। তাই একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশে আসতে দেয়নি। তাই তিনি অন্তবর্তী সরকারের কাছে দ্রæত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবী করেন।

এছাড়াও অন্তবর্তীকালীন সরকার ছাত্র-জনতার আন্দোলনের ফসল উল্লেখ করে তিনি আওয়ামীলীগ সরকারের পাচার হওয়া সকল টাকা বাংলাদেশে ফিরিয়ে আনার দাবী করেন।

সাবেক সংসদ সদস্য আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজীয় করতে সকলের সহযোগিতা চান।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সভাপতি শামসুন্নাহার মিনু চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের নেতা আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন, উপজেলা ছাত্রদলের সাবেক সম্পাদক নুর আলম, উপজেলা যুবদলের নেতা মোঃ হেলাল, মোঃ জিয়া, মোঃ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক আবদুর রহমান, কৃষকদলের সভাপতি মোঃ ছালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন