1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নয়নকে গণসংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নয়নকে গণসংবর্ধনা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় বিএনপি মনোনীত প্রার্থী যুবদল সম্পাদক নয়নকে গণসংবর্ধনা

মো, ছালাহউদ্দিন,মনপুরা   
  • প্রকাশিত : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত
Spread the love
মো, ছালাহউদ্দিন,মনপুরা   
ভোলা-৪ (মনপুরা-চরফ্যাসন) আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি দলের কাছে শুধু কর্মীরা নিরাপদ নয়, দলমত নির্বিশেষে সবাই বিএনপির কাছে নিরাপদ। তবে কোন চাঁদাবাজ, জুলুমবাজদের স্থান বিএনপিতে নেই।
শনিবার দুপুর ১২ টায় মনপুরা সদর হাজীরহাট বাজারে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় তিনি এই কথা বলেন।
এর আগে বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মন্নান হাওলাদার মনপুরা বিদ্যুৎ সমস্যা সমাধান, চিকিৎসা সেবা উন্নত, নৌ-যাতায়াত সমস্যা সমাধানের দাবীর প্রেক্ষিতে তা সমাধানের আশ্বাস সহ চরফ্যাসন-মনপুরায় এক গুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
এছাড়াও নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে নম্রতার সহিত ধানের শীষ প্রতিকে ভোট চাওয়ার জন্য অনুরোধ করেন।
এই সময় তিনি আবেগ আপ্লূত হয়ে এই মাটির সন্তান হিসাবে সকলের কাছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট চান।
পরে তিনি, “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে”, ” তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক বলে নিজেই স্লোগান দেন।
গণসংবর্ধনা সভায় উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন প্রিন্স এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আলহাজ্ব আবদুল মন্নান হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী সহ অন্যান্যরা।
এই সময় বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নকে ফুল দিয়ে বরণ করেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সাবেক সম্পাদক আবদুল মন্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন