1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মহিষের সুস্বাধু টক দই খেয়ে অসুস্থ্য শতাধিক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মহিষের সুস্বাধু টক দই খেয়ে অসুস্থ্য শতাধিক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় মহিষের সুস্বাধু টক দই খেয়ে অসুস্থ্য শতাধিক

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৬ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরার মহিষের কাঁচা দুধের সুস্বাধু টক দইয়ের খ্যাতি দেশ জুড়ে। সেই মহিষের সুস্বাধু টক দই খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছেন শতাধিকের ওপরে লোকজন। এর মধ্যে ২৭ জনের অবস্থা বেগতিক হওয়ায় হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা। অনেকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন বলে জানিয়েছেন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম।

তিনি জানান, টক দইয়ের মধ্যে বিষাক্ত জীবানু ছিল, সেই বিষাক্ত জীবানু মিশ্রিত দই খেয়ে সবার ডায়রিয়া ও জ্বর হয়। যাদের অবস্থা খারাপ ছিল সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ভয়ের কিছু নেই, অসুস্থ্য সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০ টা পর্যন্ত বিষক্রিয়া দই খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এছাড়াও হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন অনেকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তানিম , উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম ও ওসি মোঃ জহিরুল ইসলাম।

টক দই খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অসুস্থ্য রোগিরা হলেন, মহিদুল ইসলাম, খাদিজা, ছামিউল, মাইসা, ছাওদা, ফারহানা, ইয়ামিন, আমেনা, ছালেকা খাতুন, জুমুর, ছুমাইয়া, রকি, আলাউদ্দিন, আফিফা, রিয়াজ, অফি, রিক্তা, হান্নান, নুশরাত, ময়ফুল, জহীর, মুজাহিদুল ইসলাম, রাশেদ, তানিয়া, তাহমিনা, মিষ্টি ও মনির। এছাড়াও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন যুবলীগ সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, সাংবাদিক নজরুল ইসলাম মামুন, ব্যবসায়ী ও যুবলীগ নেতা আবদুল মতিন মাতাব্বর, সাখাওয়াত, হোসেন, আলাউদ্দিন, খোকন, শামীম, খোরশেদ, রাসেল, সুমন, সাহাবুদ্দিন সহ অনেকে। এদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগিদের সাথে আলাপ করে জানা যায়, শুক্রবার রাতে টক দই খাওয়ার পরই পেটে ভীষণ ব্যাথা শুরু হয়। পরে ডায়রিয়া শুরুর পাশপাশি প্রচন্ড জ¦র অনুভুত হয়। তখন হাসপাতালে আসলে চিকিৎসকরা ভর্তি করে চিকিৎসা দেয়।

এই ব্যাপারে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খালিদ হাসান তামিম জানান, টক দইয়ের মধ্যে বিষাক্ত জীবানু ছিল, সেই বিষাক্ত জীবানু মিশ্রিত দই খেয়ে সবার ডায়রিয়া ও জ্বর হয়। যাদের অবস্থা খারাপ ছিল সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ভয়ের কিছু নেই, অসুস্থ্য সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, ঘটনাশুনে রাতে হাসপাতালে রোগি দেখতে যাই। অসুস্থ্য সবাই টক দই খেয়ে এই অবস্থা হয়েছে বলে জানিয়েছে। টক দই কারিগরদের ডেকে বিষয়টি জেনে ব্যবস্থা নিচ্ছি।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, শনিবার সকালে টক দই খেয়ে অসুস্থ্য রোগিদের হাসপাতালে দেখতে যাই। চিকৎসকদের পরামর্শ নিয়ে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন