1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় মোকাদ্দেছা-কাশেম ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৪০৩ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 

ভোলার মনপুরায় মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। মনোয়ারা বেগম মহিলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেনীর ৭ জন মেধাবী ছাত্রীর মাঝে নগদ ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা মেধাবৃত্তি হিসেবে বিতরন করা হয়। মেধার ক্রম অনুসারে এসএসসিতে ভালো ফলাফলের জন্য একাদশ শ্রেনী ও কলেজের আভ্যন্তরিন পরীক্ষায় ভালো ফলাফলের জন্য দ্বাদশ শ্রেনীর ছাত্রীদেরকে এই বৃত্তি দেয়া হয়। এই মেধাবৃত্তি প্রদান প্রতিবছর অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার মনোয়ারা বেগম মহিলা কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই মেধা মেধাবৃত্তির চেক বিতরন করা হয়।

মেধাবৃত্তির চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনপুরার প্রথম ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আলহাজ¦ কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিসেস মোকাদ্দেছা-কাশেম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন’র প্রধান পৃষ্ঠপোষক মহফুজা খাতুন চৌধুরী ও বাংলাদেশ জাতীয় পার্টি’র (বিজেপি) ভোলা জেলা সাধারন সম্পাদক আলহাজ¦ মোতাসিম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ এম. মহিউদ্দিন আহমেদ।

এসময় মনোয়ারা বেগম মহিলা কলেজের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। মেধাবৃত্তি প্রাপ্তরা হলেন, একাদশ শ্রেনীর ছাত্রী মারিয়া জাহান, নাফিসা তাশনিম, মাইশা নাওয়ার, সুমাইয়া আক্তার, রিক্তা বেগম। দ্বাদশ শ্রেনীর-ছামিনা আক্তার, সামিয়া ছিদ্দিকা ঋতু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মনোয়ারা বেগম মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি জুরান চন্দ্র মজুমদার। ছাত্রীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন একাদশ শ্রেনীর ছাত্রী মাইশা নাওয়ার।
এসময় কলেজের সকল শিক্ষক-কর্মচারী, ছাত্রী অভিভাবক, ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন