1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় মৎস্য আড়ৎ থেকে ২২০ কেজি অবৈধ মাছ জব্দ, এতিমখানায় বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় মৎস্য আড়ৎ থেকে ২২০ কেজি অবৈধ মাছ জব্দ, এতিমখানায় বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

মনপুরায় মৎস্য আড়ৎ থেকে ২২০ কেজি অবৈধ মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৯৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা

ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষে জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল ২ মাস মনপুরা মেঘনা নদী ৯০ কিলোমিটার এলাকা অভায়াশ্রম ঘোষনা করেছে সরকার। এই সময় ৯০ কিলোমিটার এলাকায় সকল ধরনের জাল ফেলা মাছ ধরা নিষিদ্ধ।

কিন্তু সরকারের এই নিষেধাঙ্গা না মেনে অবৈধ ভাবে অভয়াশ্রমগুলোতে অবাধে মাছ শিকার করছে অসাধু কিছু জেলে।

৩ মার্চ(রবিবার )বিকাল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়া মৎস্য আড়ৎ থেকে ২২০ কেজি ওজনের একটি মাছের ঝুড়ি জব্দ করে । অভিযান পরিচালনা করেন মনপুরা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসান,ক্ষেত্র সহকারি মোঃ মনিরুল ইসলাম। পরে জব্দকৃত জাটকা ইলিশ,চিংড়ি মাছ, পোয়া , কোড়াল মাছ রবিবার রাত ৮টায় উপজেলা পরিষদ চত্বরে ও উপজেলা নির্বাহী অফিসার বাসভবনের সমানে বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও সাধারন গরিব অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে বিতরন করা হয়েছে।

মাছ বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিআর ডিবি কর্মকর্তা মোঃ মাহতাবউদ্দিন অপু ভূইয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, এসআই মোঃ মামুন, মেরিন ফিসারিজ অফিসার মোঃ মাহমুদুল হাসানসহ গনমাধ্যম কর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন