1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ইব্রাহিম আকতার আকাশ ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ১৬৭ বার পঠিত
Spread the love

ইব্রাহিম আকতার আকাশ, ভোলা

ভোলার মনপুরায় মো. সুজন (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে তার শ্বশুরবাড়ি থেকে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড তার শ্বশুরবাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

মনপুরা থানার (ওসি) জহিরুল ইসলাম কামরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

সুজন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পাতারহাট এলাকার মো.মজিবর রহমানের ছেলে।

ওসি জানান, সোমবার দিবাগত রাতে সুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জানিয়ে পুলিশকে অবগত করা হয়। পরে পুলিশ মঙ্গলবার সকালে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সুজনের মৃত্যুর ঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। তার শ্বশুরবাড়ির লোকজন জানিয়েছে, ঋণে জর্জরিত হয়ে হতাশায় সুজন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন