1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় সাংবাদিকের পিতার মুত্যু। বিভিন্ন মহলের শোক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় সাংবাদিকের পিতার মুত্যু। বিভিন্ন মহলের শোক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় সাংবাদিকের পিতার মুত্যু। বিভিন্ন মহলের শোক

মোঃ ছালাউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ২১৬ বার পঠিত
Spread the love

 মোঃ ছালাউদ্দিন, মনপুরা 

ভোলার মনপুরা উপজেলা দৈনিক যুগান্তর, দি ডেইলি অবজারভার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ জুয়েলের পিতা হাজী মোঃ বশির উল্লা মৃত্যুবরণ করেন।

শনিবার ভোর রাত ১ টা ৪৫ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে লাইফসার্পোট থাকাকালীন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা আ’লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, মনপুরা ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, সম্পাদক অহিদুর রহমান, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়া, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া ও সম্পাদক গিয়াস উদ্দিন আযম, উপজেলা বিএনপির সহসভাপতি সেলিম মোল্লা, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সাবেক উপজেলা যুবদলের সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এদিকে দূর্যোগপূর্ণ আবাহাওয়ার কারনে মরহুমের মৃতদেহ ঢাকার সিএমএইচ হাসপাতালে ফ্রিজিং করা হয়েছে। আবহাওয়া ভালো হলে লঞ্চযোগে মনপুরায় নিয়ে গিয়ে কবরস্থ করা হবে বলে জানিয়েছেন মরহুমের বড় সন্তান মনপুরা উপজেলা যুগান্তর প্রতিনিধি মোঃ আবদুল্লাহ জুয়েল।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন