1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় সুবধিা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় সুবধিা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় সুবধিা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৯৫ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা
বিশ্ব দরবারে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিশ্ব চোর প্রমাণিত পক্ষান্তরে দেশনেত্রী ও আপোষহীন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব দরবারে সম্মানিত হলেন। ওই মাফিয়া (শেখ হাসিনা) অন্যায়ভাবে আমাদের বিএনপি নেত্রীকে জেল খাটিয়ে চোর বানাতে গিয়ে নিজেই বিশ্ব চোর ও ফ্যাসিস্ট খেতাব নিয়ে পালিয়ে গেছেন। সম্মান দেওয়া ও অসম্মনিত করার মালিক মহান আল্লাহ। খালেদা জিয়াকে আল্লাহ সম্মানিত করেছেন।

মঙ্গলবার সকাল ১১ টায় ভোলার মনপুরা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ও রোটারি ক্লাবের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন চরফ্যাসন-মনপুরা আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম এমপি।

সাবেক এমপি আরও বলেন, গণআন্দোলনের মুখে ভোট চোর মাফিয়া শেখ হাসিনা দলীয় নিরীহ নেতা-কর্মীদের সাগর ভাসিয়ে দিয়ে শেখ পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছে।  নিজ দল ও কর্মীদের সাথে বেঈমানি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিভাবে এই দেশে আওয়ামীলীগ করবে। আওয়ামীলীগ নেতা-কর্মীদের উচিত শেখ হাসিনাকে বয়কট করা।

এই সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শামসুদ্দিন বাচ্চু চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি প্রভাষক অহিদুর রহমান, প্রেসক্লাব সম্পাদক সীমান্ত হেলাল, ছাত্রদলের সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের সাবেক সভাপতি আল-আমিন, সাবেক সম্পাদক নুর আলম। যুবদল নেতা মোঃ বাবুল, মোঃ হেলাল, জিয়াউর রহমান, খোকন, কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, মৎস্য দলের সভাপতি মেস্তফা ও সম্পাদক মোঃ সেলিম সহ অন্যান্যরা।

এদিকে সন্ধ্যায় উপজেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে সাবেক এমপি নাজিম উদ্দিন আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুল ইসলাম মিলন মাতাব্বর।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন