1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় হামুন এর প্রভাবে উপকূল জুড়ে ঝড়ো বৃষ্টি, দেড় লক্ষাধিক মানুষ আতংক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় হামুন এর প্রভাবে উপকূল জুড়ে ঝড়ো বৃষ্টি, দেড় লক্ষাধিক মানুষ আতংক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় হামুন এর প্রভাবে উপকূল জুড়ে ঝড়ো বৃষ্টি, দেড় লক্ষাধিক মানুষ আতংক

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহ উদ্দিন,মনপুরা

উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণীঝড়“হামুন”উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ধেয়ে আসছে। ঘূর্ণীঝড় “হামুন” আতংকে মনপুরার দেড়লক্ষাধিক মানুষ।

ভোলার মনপুরা উপকূলে ঘূর্ণীঝড় হামুন এর প্রভাবে রাত থেকে ঝড়ো বৃষ্টি বইছে। আকাশ মেঘাচ্ছন্ন। মনপুরার দেড় লক্ষাধিক মানুষ ঘূর্ণীঝড় হামুন আতংক ভুগছে। মেঘনা উত্তাল ও ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলায় মনপুরার সাথে ভোলা ও ঢাকার যোগাযোগারে একমাত্র মাধ্যম নৌপথে সকল লঞ্চ সার্ভিস বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই উপকূলের দেড় লক্ষাধিক বাসিন্দা।

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন। সকাল থেকে আকাশে কোন সূর্য দেখা যায়নি। । এছাড়া মেঘনার পানি বাড়তে শুরু করেছে। বাতাসের তীব্রতা একটু বেড়েছে। জনমনে আতংক বিরাজ করছে।

এদিকে ঘূর্ণীঝড় হামুন এর প্রভাবে উপকূলে পানিতে উঠতে পারে ও নিরাপদে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি,উপজেলা আওয়ামীলীগ ও সিপিপি কর্মীরা মঙ্গলবার বিকাল থেকে মাইকিং শুরু কেেছন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য মসজিদে মসজিদে মাইকিং করা হচ্ছে। এতে আতংকিত হয়ে পড়ছেন স্থানীয় মানুষ।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বাসিন্দাদের সর্তক করতে ও নিরাপদে আশ্রয়কেন্দ্র যেতে ও উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ লোকজন, সিপিপি কর্মীরা মাইকিং করছেন। মেঘনায় পানি আসতে আসতে বৃদ্ধি পাচ্ছে। উপজেলা চেয়ারমান, ইউএনও, ওসি ও ইউপি চেয়ারম্যানদের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিতে দেখা গেছে। ঝুঁকির্পর্ন বাধ জিও ব্যাগ ফেলে দ্রæত নির্মানের জন্য পানিউন্নয়ন বোর্ডকে নিদের্শ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতি মধ্যেই তারা প্রস্তুতিমূলক সভা কেেছন। হামুন মোকাবেলায় উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহন করেছেন।

এব্যাপারে উপজেলা নির্বহী অফিসার জহিরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, ঘূর্ণীঝড়“ হামান” মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুতি সভা করেছেন। ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রে লোকজন আসার জন্য সিপিপি মাইকিং করছেন, মসজিদে মসজিদে মাইকিং,করা হচ্ছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। মেডেকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।শুকনো খাবার মজুদ করে রাখা হয়েছে। সমস্ত সাইক্লোন সেন্টারে খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে। স্থানীয় চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে বেড়ীর আশে পাশে ও চরের লোকজনকে আশ্রয়কেন্দ্রে উঠনোর জন্য।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন