1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মনপুরায় ১৪ কেজি ওজনের পঁচা কোরাল সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি

মোঃ ছালাহউদ্দিন, মনপুরা 
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত
Spread the love
মোঃ ছালাহউদ্দিন, মনপুরা 
ভোলার মনপুরায় মেঘনায় কোরাল মাছ ধরা জালে ধরা পড়ে ১৪ কেজি ওজনের কোরাল মাছ। কিন্তু বরফ সংকটে মাছটি পঁচে যায়। পরে মাছটি নিলামে ৭৫০ টাকা কেজি দরে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।
শনিবার রাত সাড়ে ৬ টায় উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে বাচ্চু চৌধুরীর আড়তে মাছটি নিয়ে আসেন খালেক মাঝি। পরে মাছটি নিলামে ক্রয় করেন মৎস্য ব্যাপারি শাকিল।
জেলে খালেক মাঝি জানান, শনিবার রাত সাড়ে ৬ টায় মেঘনায় কোরাল মাছ ধরার জালে ১৪ কেজি ওজনের কোরাল মাছটি ধরা পড়ে। বরফ সংকটের কারনে মাছটি আড়তে আনতে একটু পঁচে যায়। পরে নিলামে ৭৫০ টাকা কেজি ধরে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শাকিল।
মৎস্য ব্যাপারী শাকিল জানান, কোরাল মাছটি বরফের কারণে পচন ধরে। পরে নিলামে সাড়ে ১০ হাজার টাকায় ক্রয় করে ঘাটের ১৪ মৎস্য ব্যাপারি খাওয়ার জন্য ভাগ করে নিয়ে যাই।
এই ব্যাপারে বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তের ম্যানেজার সুরুজিত দাস জানান, বরফ সংকটের কারণে মেঘনায় ধরা পড়া ১৪ কেজি ওজনের কোরাল মাছটি পচন ধরে। পরে নিলামে ৭৫০ টাকা কেজি দরে কিনে নেন শাকিল ব্যাপারি। পরে মাছটি ঘাটে কেটে ১৪ ব্যাপারি ভাগ করে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন