1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
মনপুরায় ৩ বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news মনপুরায় ৩ বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তজুমদ্দিনে চর মোজাম্মেলে ব্লক নেতার চাঁদা দাবির অভিযোগে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন লালমোহনে বীর বিক্রম ক্রীড়া একাডেমির উৎসবমুখর পরিবেশে অফিসিয়াল জার্সি উন্মোচন লালমোহনে খাটের নিচ থেকে জেলেদের ১১৭০ কেজি চাল উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র হিমেলকে ফিরে পেতে মা-নানুর আকুতি তজুমদ্দিনে ব্লকনেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন লালমোহনে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও ১টি মোটর বাইকসহ ৫ জনকে আটক তজুমদ্দিনে কৃষি কার্ডের উদ্বোধন: কৃষকের দোরগোড়ায় আধুনিক সেবার নতুন দিগন্ত শরীয়তপুরের জেলা প্রশাসকের পদোন্নতিতে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বাউফলে কালাইয়া ও দশমিনা নৌ পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনপুরায় ৩ বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 
  • প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত
Spread the love

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা 

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অনুরোধ করে বলেন “প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা কর্মসূচী স্থগিত করবে। বছরের শেষে বার্ষিক পরীক্ষাসহ শিক্ষার্থীদের শিক্ষা জীবন হুমকির মুখে ফেলবেন না। সহকারি শিক্ষকদের কাঙ্খিত ১১ তম গ্রেড শিঘ্রই বাস্তবায়িত হবে এবং তাদের অন্যান্য দাবী দাওয়া মেনে নেয়ার ব্যাপারে আমাদের পুরোপুরি সমর্থন রয়েছে বলে জানান তিনি।

 

রোববার দুপুর ৩ টায় ভোলার মনপুরা উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

 

এছাড়াও তিনি জানান, নতুন শিক্ষক নিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল ও বিচ্ছিন্ন চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট রোধ করা হবে। দূর্গম চরাঞ্চলে শিক্ষকদেরকে বিশেষ ভাতার আওতায় আনা হবে।

 

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয় হাজীর হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৫ নং কাউয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরফৈজুদ্দিন ভূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, অবকাঠামো ও অফিসরুম পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে দ্বীপাঞ্চলে প্রতিকুল পরিবেশে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরন ও দিকনির্দেশনামূলক পরামর্শ দেন উপদেষ্টা।

 

এসময় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সহধর্মিনী ডাঃ রমা সাহা, শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আতিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক মিরাজুল ইসলাম উকিল, ভোলা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল হক, মনপুরা উপজেলনির্বাহী করবমকর্তা মোঃ ফজলে রাব্বি, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুল হাসান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন